ঠিকাদার বিএনপি নেতাকে গুলি করে খুন
খুলনা নগরীর আড়ংঘাটা থানার গাইকুড় মধ্যডাঙ্গায় এক ঠিকাদার বিএনপি নেতাকে গুলিতে খুন করেছে দুর্বৃত্তরা।
এস এম আলগীর আলমকে শুক্রবার রাতে পৌনে ১১টার দিকে হত্যা করা হয় বলে আড়ংঘাটা থানার ওসি মো. নাসিম খানান জানান।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মধ্যডাঙ্গার আলী আকবরের ছেলে আলম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন নির্মাণকাজের ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত এবং দৌলতপুর থানার ৩ নং ওয়ার্ড বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ছিলেন।
“রাতে পৌনে ১১টার দিকে তিনি তার বাড়ি প্রবেশের মুহূর্তে সন্ত্রাসীরা তার মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো পাঠিয়েছে পুলিশ।
