২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে অটো-ইজি সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর

জামালপুরে অটোরিকশা ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত চারজন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2016, 01:28 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

শুক্রবার সকাল ৯টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের ঘোড়াধাপ মাদারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মো. আলমগীর জানান।

নিহত আজিজুল হক (৫৫) ময়মনসিংহের গফরগাঁওয়ের সিরাজুল হকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এস আই আলমগীর জানান, ময়মনসিংহ থেকে জামালপুরগামী অটোরিকশার সঙ্গে মুক্তাগাছাগামী ইজিবাইকটির সংঘর্ষ হলে অটোর যাত্রী আজিজুল ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।