মুন্সীগঞ্জে ২০ মণ জাটকা আটক
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে একটি লঞ্চ থেকে ২০ মণ জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার সকালে সদর উপজেলার ঘাটের কাছে ‘এমভি ধুলিয়া’ লঞ্চে এ অভিযান চালানো হয় বলে কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট সায়ীদ এম কাসেদ জানান।
তিনি বলেন, “গোপন সংবাদ পেয়ে ঢাকাগামী যাত্রীবাহী ওই লঞ্চে অভিযান চালিয়ে ২০ মণ জাটকা উদ্ধার করা হয়। এ সময় লঞ্চের কাজগপত্র জব্দ করা হলেও কাউকে আটক করা হয়নি।”
জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে কোস্টগার্ডের এ কর্মকর্তা জানিয়েছেন।
