গাজীপুরে আগুনে পুড়েছে ৮ ঘর
গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে আটটি ঘর পুড়ে গেছে।
আগুনের সূত্রপাত হয়। পরে তা আশেপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত পৌনে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে অপূর্ব জানান।
বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পারিমাণ তারা জানাতে পারেননি।
