২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর মেডিকেলে শিক্ষার্থীদের ভাংচুর

যশোর মেডিকেল কলেজ ‘স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর ও নিয়মিত ক্লাস নেওয়ার দাবিতে’ শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয় ও প্যাথলজি বিভাগ ভাংচুর চালিয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 04:22 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

কলেজের প্রধান সহকারী আব্দুস সবুর খান জানান, স্থায়ী ক্যাম্পাসে কলেজ স্থানান্তর ও নিয়মিত ক্লাস নেওয়ার বিষয়ে কথা বলতে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা অধ্যক্ষের সঙ্গে দেখা করতে তার কক্ষে ঢোকেন।

“এরপর হঠাৎ কয়েকজন শিক্ষার্থীর চিৎকার-চেঁচামেচি শোনা যায়। ওই সময় তারা অধ্যক্ষের কক্ষের জানালা ও আসবাবপত্র ভাংচুর করেন।”

কিছুক্ষণ পর প্যাথলজি বিভাগেও ভাংচুর চালানো হয় বলে জানান তিনি।  

অধ্যক্ষ মাহাবুব মওলা চৌধুরী জানান, ভাংচুরের ঘটনায় অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির প্রধান করা হয়েছে ডা. নিকুঞ্জবিহারী গোলদারকে। তারা আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে কোতয়ালি থানার ওসি মো. ইলিয়াস হোসেন জানান, হাসপাতালে ভাংচুরের ব্যাপারে কর্তৃপক্ষ পুলিশকে কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নেবে।