২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে রেলস্টেশন মাস্টার নিহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভটভটি ও মোটরসাইকেল সংঘর্ষে এক রেলস্টেশন মাস্টার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 10:15 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার নওদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম জানান।

নিহত আবু সুফিয়ান সোহেল (৪০) দিনাজপুর জেলার বিরামপুর রেলস্টেশনের সহকারী মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

আহত নিশি চন্দ্র (৩৮) উপজেলার বাগজানা গ্রামের সলীল চন্দ্রের ছেলে। তাকে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিশি চন্দ্র ও সোহেল কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে পাঁচবিবির দিকে আসছিলেন।

“পথে হিলি-পাঁচবিবি সড়কের নওদা গ্রামে বিপরীত দিক থেকে আসা ভটভটির মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন। দুজনকেই সদর হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থা সোহেল মারা যান।”