২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বজ্রপাতে নিহত ২

সিলেটে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 08:37 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

মঙ্গলবার দুপুরে নগরীর ঘাসিটুলায় এক শিশু ও কোম্পানীগঞ্জ উপজেলায় এক কৃষকের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছেন।

এরা হলেন, ঘাসিটুলার ইরানের কলোনির বাসিন্দা আজিজুল মিয়ার মেয়ে কলি বেগম (১২) ও সুনামগঞ্জের ছাতক উপজেলার বউলা গ্রামের মিছির আলীর ছেলে আব্দুর রহমান (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম জানান, দুপুরে উপজেলার ইছাকলস ধুপড়ি হাওরে বোরো ধান কাটছিলেন আব্দুর রহমান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, প্রতিবেশী এক মেয়ের সঙ্গে উঠানে খেলছিল কলি। এ সময় বজ্রপাতের শব্দে দুজনই সংজ্ঞা হারায়।

“কিছুক্ষণ পর শিউলির চেতনা ফিরলেও কলির ফিরেনি।পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”