২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে দেয়ালচাপায় চা শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে ঘরের দেয়াল ধসে এক চা শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন তার স্ত্রী।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 03:05 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের সোনারায় চা বাগানে মঙ্গলবার  ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুলেমান মিয়া জানিয়েছেন।

নিহত অজিত নায়েক (৪৫) সোনারায় চা বাগানের শ্রমিক ছিলেন।

সুলেমান মিয়া জানান, রোববার ও সোমবার রাতভর বৃষ্টির কারণে ঘরের দেয়াল ধসে অজিত নায়েক ও তার স্ত্রী অঞ্জু নায়েককের (৩২) উপর পড়লে ঘটনাস্থলেই অজিতের মৃত্যু হয়।

পরে স্থানীয়দের সহায়তায় অঞ্জুকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান তিনি।