২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ‘ডাকাতের’ হামলায় শিশুসহ আহত ১০

নোয়াখালী সদরে ‘ডাকাতের' হামলায় শিশু ও নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 01:13 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, সোমবার রাত ৩টার দিকে উপজেলার আন্ডারচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আমির হোসেন (২০), ফারুক হোসেন (৫০), জেসমিন আক্তার (১৭), ফাতেমা আক্তার (২৫) ও ইয়াছমিন আক্তারকে (১০ মাস) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও সাইফুল ইসলাম (৬০), শাকিল আহমেদ (৭), মনিরুল ইসলাম (২২) ও কুলসুমসহ অন্য একজন বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতদের বরাত দিয়ে ওসি আনোয়ার বলেন, ১৫-২০ জনের ‘অস্ত্রধারী ডাকাত’ রাতে আন্ডারচর গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে হানা দেয়।

“পরিবারের সদস্যদের এলোপাতারি গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। এতে শিশুসহ ১০জন আহত হয়।”

এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।