২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় নাগরদোলা থেকে পড়ে শিশুর মৃত্যু

খুলনার সার্কিট হাউজ মাঠে বাণিজ্য মেলার নাগরদোলা থেকে পড়ে এক শিশু মারা গেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 11:27 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

সোমবার রাত সোয়া ৮টার এ দুর্ঘটনায় নিহত রাজীব (১০) নগরীর চারমারী মাদ্রাসা রোড এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেলার মাঠে অন্যদের সাথে শিশু রাজীব, তার বোন ও মা নাগরদোলায় ওঠেন।

“একপর্যায়ে নাগরদোলাটি দ্রুতগতিতে উপর-নিচ ঘোরার সময় অসাবধানতাবশত রাজীব নিচে পড়ে গেলে তার শরীর থেঁতলে যায়।”

এ সময় মেলার মাঠে দায়িত্বরত পুলিশ রাজীবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।

গত ৭ মার্চ খুলনার সার্কিট হাউজ মাঠে মাসব্যাপী ১৫তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়, যা বৃহস্পতিবার শেষ হবার কথা।