কুড়িগ্রামের ১৮ ইউনিয়নে নৌকা পেলেন যারা
চতুর্থ দফা ইউপি নির্বাচনে কুড়িগ্রামের সদর উপজেলার ৮টি, ফুলবাড়ী উপজেলার ৩টি ও রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
সোমবার ১৮জন প্রার্থীকে দলের সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. জাফর আলী।
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে মোহাম্মদ আজিজুল ইসলাম, বেলগাছা ইউনিয়নে ওমর ফারুক, কাঁঠালবাড়ী ইউনিয়নে আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু, মোগলবাসা ইউনিয়নে এনামুল হক, ভোগডাঙ্গা ইউনিয়নে মহিউল ইসলাম, ঘোগাদহ ইউনিয়নে শাহ আলম মিয়া, যাত্রাপুর ইউনিয়নে আব্দুল গফুর, পাঁচগাছি ইউনিয়নে আমির হোসেন মনোনয়ন পেয়েছেন।
ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে এজাহার আলী, নাওডাঙ্গা ইউনিয়নে হাছেন আলী ও বড়ভিটা ইউনিয়নে আলতাফ হোসেন সরকার দলের প্রার্থী হচ্ছেন।
রাজারহাট সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. এনামুল হক, চাকিরপশার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, ছিনাই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. সাদেকুল হক নুরু, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে রবীন্দ্র নাথ কর্মকার, বিদ্যানন্দ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম, নাজিমখান ইউনিয়নে আব্দুল মালেক পাটোয়ারী নয়া, উমর মজিদ ইউনিয়নে মোহাম্মদ আলী সরদার নৌকা প্রতীক পেলেন।
