নারায়ণগঞ্জে সড়ক অবরোধ: শ্রমিক-পুলিশ সংঘর্ষ
নারায়ণগঞ্জের এক পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে।
সোমবার রূপগঞ্জ উপজেলার আউখাবো এলাকার বেনেটেক্স পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় ১০/১২টি যানবাহন ভাংচুর হয়েছে।
বিক্ষুদ্ধ শ্রমিকরা সড়কে টায়ার ও গাছের গুঁড়িতে অগ্নিসংযোগ এবং ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় বলে খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল ইসলাম।
দুই মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে বেনেটেক্স গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করেছিল। কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ না করায় শ্রমিকরা রাস্তায় নেমে মহাসড়ক অবরোধ করে বলে জানান তিনি।
‘এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
‘পরে আলোচনার মাধ্যমে আগামী ১০ এপ্রিলের মধ্যে বেতন প্রদানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।’
উপজেলার আউখাবো এলাকায় অবস্থিত বেনেটেক্স (হারভেস্ট রিচ) পোশাক কারখানায় দেড় হাজার শ্রমিক কাজ করে।
এ সংঘর্ষে আহত কারখানার আয়রনম্যান শ্রমিক মনির হোসেন জানান, বেনেটেক্সের মালিকপক্ষ তাদের দুই মাসের বেতন বকেয়া রেখেছেন। এতে করে তাদের বাসা ভাড়া, দোকানে বাকিসহ বিভিন্নভাবে তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন।
‘বর্তমানে তাদের খাওয়া-দাওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।
‘গার্মেন্ট কর্তৃপক্ষ গত এক সপ্তাহ যাবত তাদের বকেয়া বেতন দেব দিচ্ছি বলে টালবাহানা করছে।’
সিরাজগঞ্জ থেকে আসা মুন্সীগঞ্জগামী মালবাহী ট্রাক চালক চান মিয়া জানান, শ্রমিক-পুলিশের সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
‘কিছু বুঝে উঠার আগেই শ্রমিকরা লাঠিসোটা নিয়ে যানবাহনে হামলা চালায়। এতে সড়কে থাকা অন্তত অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করে তারা।’ দুপুর ১টার মধ্যে তারা মুন্সীগঞ্জে পৌঁছানোর কথা থাকলেও সকাল সাড়ে ১১টার দিকে শুরু এই সংঘর্ষের কারণে রূপগঞ্জের ভুলতায় যানজটে আটকা পড়েন।
সোমবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় আসে। তারা বকেয়া বেতনের দাবি জানায়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন-ভাতা না দিয়ে উল্টো শ্রমিকদের কারখানা থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এতে শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে ওঠে। তারা বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করে।
এক পর্যায়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা দুপুর ১২টার দিকে কারখানা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে।
তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। গাছের গুঁড়ি ও টায়ারে অগ্নিসংযোগ করে। ১০/১২টি যানবাহন ভাংচুর করে।
এতে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এতে ঢাকা-সিলেট মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, পুলিশ মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে এক পর্যায়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
দুপুর আড়াইটার দিকে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ঘটনাস্থলে গিয়ে বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
