২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ‘যৌতুকের জন্য’ গৃহবধূকে হত্যার অভিযোগ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ‘যৌতুক না পেয়ে’ এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজনের বিরুদ্ধে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 04:08 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র বলেন, রোববার গভীর রাতে উপজেলার বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল মধ্যপাড়া থেকে আলেয়া বেগমের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

আলেয়া ওই এলাকার মো. মোজাম্মেল হক লিটনের (৩০) স্ত্রী। নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামে তার বাবার বাড়ি।

ঘটনার পর থেকে লিটন পলাতক রয়েছেন। এ ঘটনায় আলেয়ার মা তৌহিদা বেগম লিটনসহ অজ্ঞাতনামা আরও তিন জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন বলে ওসি জানান।

আলেয়ার পরিবারের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের পর থেকে যৌতুক দাবি করে লিটন ও তার পরিবারের লোকজন আলেয়াকে মারধর করত। রোববার রাত ১টার দিকে লিটন ও বাড়ির লোকজন আবার আলেয়াকে মারধর করে। 

“মারধরের এক পর্যায়ে লিটন তার স্ত্রী আলেয়াকে হত্যার পর ঘরের পাশে একটি বাঁশের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে লাশ ঝুলিয়ে রাখে।”

পরে লিটনের বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তাদের কাছে খবর পেয়ে পুলিশ আলেয়ার লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

“আলেয়ার গলা, কান ও শরীরের অন্যান্য জায়গায় আঘাতের চি‎হ্ন ‎রয়েছে।”

এ বিষয়ে জাতে চাইলে আলেয়ার শ্বাশুড়ি মফিদা বেগম বলেন, “বিয়ের সময় আলেয়ার বাড়ি থেকে ৪০ হাজার টাকা যৌতুক নিয়েছি, শুধু এটাই জানি।”

লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।