প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
ফেনীর সোনাগাজী উপজেলার এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে চরচান্দিয়া ইউনিয়নের পশ্চিম চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন।
গিয়াস উদ্দিন বলেন, ‘সম্প্রতি চতুর্থ ও পঞ্চম শ্রেণির বেশ কয়েকজন ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে নারায়ণ চন্দ্র রায়ের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নূর নবী বরাবর অভিযোগ করেছি ‘
এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নূর নবী বলেন, ‘তদন্ত সাপেক্ষে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে কথা বলার জন্য নারায়ন চন্দ্র রায়ের মোবাইল ফোনে একাধিকার কল করা হলেও তিনি ধরেননি।
