আশুলিয়ায় স্কুলে অগ্নিকাণ্ড
ঢাকার আশুলিয়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের দশটি কক্ষ মূল্যবান মালামালসহ পুড়ে গেছে।
শনিবার গভীর রাতে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় ‘উইলসন কিন্ডার গার্টেন অ্যান্ড হাইস্কুল’ নামের প্রতিষ্ঠানটিতে আগুন দেয় বলে জানান আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির।
স্কুলটির অধ্যক্ষ মর্জিনা আক্তার বলেন, রাতে কে বা কারা স্কুলে আগুন ধরিয়ে দেয়। এলাকাবাসী আগুন নেভালেও ততক্ষণে স্কুলের ১০টি কক্ষ ও কক্ষের ভেতরে থাকা বইপত্র, কম্পিউটার, আসবাবপত্র পুড়ে গেছে।
ওসি মহসিনুল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
