সেপটিক ট্যাংকে গলায় তার বাঁধা শিশুর লাশ
কুমিল্লার বরুড়া উপজেলায় সেপটিক ট্যাংক থেকে গলায় তার বাঁধা এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ২টার দিকে শাকপুর গ্রামের আবুল বাশারের বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার ভাতিজা ইব্রাহিমের (৮) লাশ উদ্ধার করা হয় বলে বরুড়া থানার এসআই অলক বড়ুয়া জানান।
এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুরে স্থানীয়রা ওই ট্যাংকে আবুল কাসেমের ছেলে ইব্রাহিমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
“শিশুটির গলায় বৈদ্যুতিক তার দিয়ে বঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়েছে।”
পুলিশ স্থানীয় বাসিন্দা ও নিহত শিশুর পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে বলে এসআই জানিয়েছেন।
