ঝিনাইদহে বাস উল্টে চালক-সুপারভাইজার নিহত
ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাস উল্টে চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৩০ জন।
শনিবার বিকালে মোবারকগঞ্জ চিনি কলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কালীগঞ্জ থানার এসআই ইমরান আলম।
নিহতরা হলেন বাস চালক হানেফ আলী ও বাসের সুপারভাইজার হাসেম আলী।
আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসআই ইমরান বলেন, কুষ্টিয়া থেকে যশোরগামী পলাশ ট্রাভেলসের বাসটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। মোবারকগঞ্জ চিনি কলের সামনে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি বাস রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
