২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তনু হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন

কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন হয়েছে আইন সহায়তা কেন্দ্র (আসক)।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 02:44 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

গাজীপুর জেলা শাখার উদ্যোগে শনিবার বেলা ১১ টায় শহরের রাজবাড়ি সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে তারা।

এতে আসকের সদস্যসহ স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

আসকের সভাপতি এমএ ফিরোজের সভাপতিত্বে গাজীপুর জজ কোর্টের আইনজীবী আসাদুল্লাহ বাদল, গাজীপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর প্রমুখ বক্তব্য রাখেন মানববন্ধনে।
 

এ সময় তনু হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।