২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ৫ হাজার কেজি জাটকা উদ্ধার

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে পাঁচ হাজার কেজি জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 12:30 PM

Updated : 11 Oct 2022, 08:02 PM

শুক্রবার সকালে সদর উপজেলার ঘাটের কাছে ‘এমভি মাহিন রিফাত’ লঞ্চে এ অভিযান চালানো হয় বলে কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট সায়ীদ এম কাসেদ জানান।

তিনি বলেন, “গোপন সংবাদ পেয়ে ঢাকাগামী যাত্রীবাহী ওই লঞ্চে অভিযান চালিয়ে পাঁচ হাজার কেজি জাটকা উদ্ধার করা হয়। এ সময় লঞ্চের কাজগপত্র জব্দ করা হলেও কাউকে আটক করা হয়নি।”

জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে কোস্টগার্ডের এ কর্মকর্তা জানিয়েছেন।