শেরপুরের ১৬ ইউপির ১২টিতে আ.লীগ
শেরপুরের ১৬ ইউনিয়নে বেসরকারি ফলাফল জানিয়েছেন শেরপুরের জেলা প্রশাসক ডা. এএম পারভেজ রহিম।
শেরপুর সদর উপজেলার বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের মো. আব্দুল মজিদ।
চরঅষ্টধর ইউনিয়নে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী, চন্দ্রকোনা ইউনিয়নে আওয়ামী লীগের সাজু সাইদ সিদ্দিকী, বানেশ্বর্দী ইউনিয়নে আওয়ামী লীগের মো. মাজহারুল আনোয়ার গৌড়দ্বার ইউনিয়য়নে আওয়ামী লীগের মো. শওকত হুসেন খান, নকলা ইউনিয়নে আওয়ামী লীগের মো. আনিসুর রহমান, পাঠকাটা ইউনিয়নে আওয়ামী লীগের ফয়েজ মিল্লাত, টালকী ইউনিয়নে আওয়ামী লীগের মো. বদরুজ্জামান ও উরফা ইউনিয়নে আওয়ামী লীগের মো. রেজাউল হক হীরা নির্বাচিত হয়েছেন।
শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজীরচর ইউনিয়নে আওয়ামী লীগের এডিএম শহীদুল ইসলাম, গড়জরিপা ইউনিয়নে বিএনপির আবুল কালাম আজাদ, কুড়িকাহনীয়া ইউনিয়নে বিএনপির নুরে আলম, শ্রীবরদী ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল হালিম, কাকিলাকুড়া ইউনিয়নে ‘আওয়ামী লীগের বিদ্রোহী’ স্বতন্ত্র মো. হামিদুল্লাহ ও সিংগাবরনা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রেজ্জাক মজনু বিজয়ী হয়েছেন।
নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. শামছুর রহমান আবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
