যশোরে আ.লীগ ১২, বিএনপি ১
যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ১২টি ইউনিয়নে ভোট হয়েছে। এর মধ্যে ৯টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এব্ং একটিতে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন।
ইউনিয়ন হলো চাঁচড়া ও চুড়ামনকাটি ইউনিয়ন দুইটির ৫টি কেন্দ্রের ফলাফল স্থগিত করায় চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরবপুর, দেয়াড়া ও নরেন্দ্রপুর ইউনিয়নে আওয়ামী লীগের তিন প্রার্থী জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তার অফিস থেকে দেওয়া তথ্যের হিসেবে ১৫টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন।
হৈবতপুর ইউনিয়নে নৌকা প্রতীকের সিরাজুল ইসলাম পেয়েছেন ১১,৫৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ রবিউল ইসলাম রবি পেয়েছেন ১,৫৪৩ ভোট।
কাশিমপুর ইউনিয়নে নৌকা প্রতীকের মশিয়ার রহমান সাগর পেয়েছেন ১১ হাজার ৯৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আইয়ুব হোসেন পেয়েছেন ২,৩৮৭ ভোট।
লেবুতলা ইউনিয়নে নৌকা প্রতীকের অলিমুজ্জামান মিলন ৭,৫৩৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপী পেয়েছেন ৩,৭৩১ ভোট।
ইছালী ইউনিয়নে নৌকা প্রতীকের এসএম আফজাল হোসেন পেয়েছেন ৬,৪৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আব্দুল মতলেব হোসেন পেয়েছেন ৪,৬১৬ ভোট।
নওয়াপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকের নাসরিন সুলতানা খুশি পেয়েছেন ১৭,৫৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আলতাপ হোসেন পেয়েছেন ৫,৯২২ ভোট।
উপশহর ইউনিয়নে নৌকা প্রতীকের এহসানুর রহমান লিটু পেয়েছেন ৩,৮০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের রেজাউল ইসলাম কামাল পেয়েছেন ১,১৭৩ ভোট।
রামনগর ইউনিয়নে নৌকা প্রতীকের নাজনীন নাহার পেয়েছেন ১১,১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মাসুদুর রহমান পেয়েছেন ৫,১৫৮ ভোট।
ফতেপুর ইউনিয়নে নৌকা প্রতীকের সোহরাব হোসেন পেয়েছেন ৯ হাজার ৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের রবিউল ইসলাম পেয়েছেন ৯,৩৪৩ ভোট।
কচুয়া ইউনিয়নে নৌকা প্রতীকের লুৎফর রহমান পেয়েছেন ৮,২০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের জাকির হোসেন পেয়েছেন ৩,২৩৫ ভোট।
বসুন্দিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের রিয়াজুল ইসলাম খান রাসেল পেয়েছেন ১০,১৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের নুরুজ্জামান খান পেয়েছেন ৪,১৫৯ ভোট। এই ইউনিয়নে একটি কেন্দ্রের (জগন্নাথপুর) ফলাফল পাওয়া যায়নি। তবে ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যার চেয়ে রিয়াজুল ইসলাম খান বেশি ভোটে এগিয়ে আছেন বলে তিনি জানিয়েছেন।
এছাড়া চাঁচড়া ইউনিয়নের তিনটি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। বাকির কেন্দ্র গুলোতে প্রাপ্ত ফলাফল ধানের শীষ প্রতীকের মোস্তফা কামাল এগিয়ে আছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৭ হাজার ৯৪। এই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের আব্দুল আজিজ বিশ্বাস পেয়েছেন ৭ হাজার ৮৯ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু পেয়েছেন ২,২৩৩ ভোট।
চুড়ামনকাটি ইউনিয়নে সর্বশেষ প্রাপ্ত ভোট অনুযায়ী নৌকা প্রতীকের আব্দুল মান্নান মুন্না পেয়েছেন ৯,৩৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সাত্তার পেয়েছেন ২,৭৯৩ ভোট। এই ইউনিয়নে দুইটি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ রয়েছে। তবে দুইটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যার চেয়ে বেশি বোট পেয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মান্নান মুন্না।
বিনা প্রতিদ্বন্ধিতায় আরবপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শাহারুল ইসলাম, দেয়াড়া ইউনিয়নে আওয়ামী লীগের আনিছুর রহমান এবং নরেন্দ্রপুর ইউনিয়নে আওয়ামী লীগের মোদাচ্ছের আলী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
