নারায়ণগঞ্জে বিপুল কারেন্ট জাল উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চ থেকে পাঁচ লাখ বর্গমিটারের বেশি কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানিয়েছে, আগের রাতে বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ‘এমভি কাজল-৭’ লঞ্চ থেকে মালিক বিহীন অবস্থায় এসব কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত জালের পরিমাপ ৫ লাখ ৭৬ হাজার ৮শ বর্গমিটার।
উদ্ধারের পর নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরীর কাছে জাল হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদের পাঠানো এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে ইউএনও-র উপস্থিতিতে এসব জাল আগুনে পোড়ানো হয়েছে।
