সাভারে গলা কেটে হত্যা
ঢাকার সাভারের হেমায়েতপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে হরিণহাটি এলাকায় লাশটি পাওয়া যায় বলে জানান সাভার মডেল থানার ওসি মো. কামরুজ্জামান।
তিনি জানান, স্থানীয়রা অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির জবাই করা মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রাতে কোনো এক সময় তাকে হত্যা করে লাশটি এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি।
তিনি জানান, তার পরিচয় শনাক্ত করার মতো কিছু পাওয়া যায়নি। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
