২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে দেয়াল ধসে ২ জন নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণাধীন একটি ছয়তলা ভবনের দেয়াল ধসে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 09:27 PM

Updated : 25 Jul 2022, 09:22 PM

বুধবার সন্ধ্যা ৭টার দিকে ভুলতা এলাকায় নির্মাণাধীন নূরজাহান মার্কেটের দেয়াল ধসে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানান ভুলতা পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই মো. রবিউল ইসলাম।

নিহতরা হলেন খোকন বিশ্বাস (৩৮) ও আশরাফুল (২৫)।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই রবিউল বলেন, ভুলতা এলাকায় একটি টর্চ লাইট মেরামতের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন খোকন বিশ্বাসসহ অন্যরা।

“এ সময় আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে নির্মাণাধীন নূরজাহান মার্কেটের ষষ্ঠ তলার দেয়ালের একটি অংশ ধসে নিচে পড়ে। এতে চাপা পড়ে খোকন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন আরও তিনজন।”

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।