২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পানিতে পড়ে ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জ সদর উপজেলায় পুকুরে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 03:38 PM

Updated : 20 Aug 2022, 12:19 PM

মৃতরা হলো উপজেলার পূর্ব ধল গ্রামের আমির উদ্দিনের মেয়ে এফজু বেগম (৫), একই গ্রামের আওলাদ মিয়ার মেয়ে রুমা আক্তার (৪) ও জাহেদ মিয়ার ছেলে জীবন মিয়া (৩)।

বুধবার সকালে গ্রামের জামে মসজিদের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয় বলে জানান হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, খেলার সময় পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বলরাম পোদ্দার জানান, শিশুদের শরীরে অতিরিক্ত পানি প্রবেশ করার ফলে তাদের মৃত্যু হয়েছে।