২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে দুর্ঘটনায় প্রাণ গেল বাবা, মা, মেয়ের

কিশোরগঞ্জের কটিয়াদিতে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে বাবা-মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 09:10 AM

Updated : 12 Apr 2022, 01:44 AM

কটিয়াদি থানার ওসি আব্দুস সালাম জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের দড়িচারিয়াকোনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জনব আলী (৫৫), তার স্ত্রী সালমা (৪৫) ও তাদের দেড় বছরের মেয়ে টিনা।  লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

তাদের বাড়ি নারায়নগঞ্জের পাগলা উপজেলার সাইবাজার গ্রামে। 

ওসি সালাম বলেন, রাতে কুমিল্লা থেকে একটি পিকআপ ভ্যানে করে কিশোরগঞ্জ আসছিল ওই পরিবারটি। কটিয়াদির দড়িচারিয়াকোনায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

“এতে জনব আলী ও তার মেয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ আহত সালমাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা তাকেও মৃত ঘোষণা করেন।” 

ঘটনার পরপর চালক ও তার সহকারী পালিয়েছে গেছেন। পিকআপ ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি।