বিআরটিসির বাসচাপায় বাবা-ছেলে নিহত
যশোরের ঝিকরগাছায় কোলকাতা থেকে ঢাকাগামী বিআরটিসি বাসের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছে।
মঙ্গলবার উপজেলার হাজেরালী মোড়ে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঝিকরগাছা থানার ওসি মোল্লা খবির আহমদ।
নিহতরা হলেন বেনাপোল বাজার এলাকার বাসিন্দা মোশাররফ হোসেন (৫২) ও তার ছেলে রনি (৩০)।
ওসি বলেন, বিআরটিসির বাসটি মোটরসাইকেল আরোহী বাবা-ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করেছে।
