২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক 

ফেনীতে একটি লেভেল ক্রসিংয়ে কভার্ডভ্যান বিকল হয়ে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 01:13 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

সোমবার বেলা ১১টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে ফেনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মেসবা-উল আলম জানান।

সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে শর্শদি এলাকায় একটি লেভেল ক্রসিংয়ে সিমেন্ট বোঝাই কভার্ডভ্যান বিকল হলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় রেল পথের দুপাশে সুবর্ণ এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে।

মেসবা-উল আলম বলেন, দুর্ঘটনার পর একটি ট্রাকে করে কভার্ডভ্যান থেকে সিমেন্টগুলো অন্যত্র নেওয়া হয়। পরে মহাসড়ক পুলিশের রেকার দিয়ে কভার্ডভ্যানটি সরিয়ে নিয়ে যাওয়া হয়।

পুরনো খবর:

ফেনীতে ক্রসিংয়ে কভার্ডভ্যান বিকল, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ