ফেনীতে ক্রসিংয়ে কভার্ডভ্যান বিকল, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
ফেনীতে একটি ক্রসিংয়ে রেল লাইনের উপর কভার্ডভ্যান বিকল হয়ে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শর্শদি এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে বলে ফেনী রেলওয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী (পথ) রশিদ আহম্মেদ জাহাঙ্গীর জানান।
তিনি বলেন, “ঢাকাগামী একটি মালবাহী কভার্ডভ্যান শর্শদি রেলক্রসিং অতিক্রম করার সময় ইঞ্জিল বিকল হয়ে যায়। এতে রেল পথের দুপাশে সুবর্ণ এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে।”
ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপ-পরিদর্শক) মেসবা-উল আলম বলেন, বিকল হওয়া কভার্ডভ্যান থেকে মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে।
