২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার ‘বন্ধুর’ ছুরিকাঘাতে কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়া শহরে ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে তার কয়েকজন বন্ধুর বিরুদ্ধে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 12:22 AM

Updated : 20 Aug 2022, 12:18 PM

রোববার রাত ৮টার দিকে দাতিয়ারা এলাকায় নিজ বাসার সামনে নিহত হয় আব্দুর রহিমের ছেলে শুভ মিয়া (১৩)।

নিহতের বাবা আব্দুর রহিম জানান, কয়েকজন যুবক  তাকে ঘর থেকে ডেকে এনে তাকে ছুরিকাঘাত করে।

“শুভর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তারা পালিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

কর্তব্যরত চিকিৎসক ফায়জুর রহমান ফয়েজ বলেন, “নিহতের বুকে ৩টি ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”

ব্রাহ্মনবাড়িয়ার সদর থানার ওসি মঈনুল ইসলাম জানান, যারা ঘটনাটি ঘটিয়েছে তার শুভর বন্ধু। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।