২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ‘বন্ধুর’ ছুরিকাঘাতে তরুণ নিহত

যশোর শহরে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 11:34 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

রোববার রাতে শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত জিম তরফদার (১৮) ওই এলাকার চোরমারা দিঘি উত্তরপাড়ার বাসিন্দা শেখ আজম তরফদারের ছেলে এবং যশোর সরকারি সিটি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র।

যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, রাত পৌনে ৯টার দিকে শংকরপুর এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে জিম আহত হন।

“যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের ডা. ইউসুফ আলী তাকে মৃত ঘোষণা করেন।”

জিমের বন্ধু রাসেল (১৮) তাকে ছুরিকাঘাত করেছে বলে অফিযোগ করেন জিমের বাবা আজম তরফদার।

রাসেল ওই এলাকার ইসমাইল কলোনির বাসিন্দা আবু সিদ্দিকের ছেলে।