২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহপাঠীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কলেজছাত্রকে ছুরিকাঘাত

জয়পুরহাটে সহপাঠীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করেছে আরেক ছাত্র ও তার সহযোগীরা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 04:18 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

রোববার সদর উপজেলার আমদই ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন।

আহত আল আমীন আমদই ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তাকে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কালাই উপজেলার কাঁটাহার গ্রামের সিরাজ উদ্দীনের ছেলে।

এ ঘটনায় আটক করা হয়েছে একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মারুফ হোসেনকে। উপজেলার মিটনা গ্রামের আজিজুল হকের ছেলে মারুফ।

ওসি বলেন, একাদশ শ্রেণির এক ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে মারুফ ও তার সঙ্গীরা। রোববার মেয়েটিকে উত্ত্যক্ত করার সময় সহপাঠী আল আমীন প্রতিবাদ করে।

“এ সময় মারুফ ও তার সঙ্গীরা আল আমীনকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সময় স্থানীয়রা মারুফকে আটক করে পুলিশে দেয়।”

এ ঘটনায় আল আমীনের চাচা ইসমাইল প্রধান বাদী হয়ে মারুফসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছেন বলে ওসি জানান।