২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে মহাসড়কের পাশে যুবকের লাশ

দিনাজপুরে চিরিরবন্দর উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 03:19 PM

Updated : 12 Apr 2022, 01:43 AM

রোববার ভোরে উপজেলার ভুষিরবন্দর এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কের পাশ থেকে তার লাশ পাওয়া যায় বলে জানান দশমাইল হাইওয়ে থানার পরিদর্শক আবুল বাশার জানান।

নিহত রতন কুমার (৩০) দিনাজপুর শহরের বাললুবাড়ী সুইপার কলোনির রহিত লালের ছেলে। রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি।

পুলিশ কর্মকর্তা আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে স্থানীয়রা তার লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

রতনের মাথা থেতলানো ছিল। কোনো মোটর গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।