টঙ্গীর দুই দোকানে আগুন
গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় আলমগীর মার্কেটের দুটি দোকান পুড়ে গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সেলিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বেলা ৩টার দিকে হাবিববুর রহমান নয়নের জুতার দোকান ও লোকমান হোসেনের টেইলরিং দোকানে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে।
“পরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।”
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
