২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাতিজার হাতে চাচা খুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভাতিজার লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 05:28 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

শনিবার দুপুরে উপজেলার লখক্ষা গ্রামে ওই ঘটনায় আবুল ফয়েজ (৫৫) নিহত হন বলে জানান কসবা থানা ওসি মোহাম্মদ মহিউদ্দিন।

এ ঘটনার পর পলাতক রয়েছেন ভাতিজা পিন্টু মিয়া।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, পিন্টু মিয়ার সঙ্গে চাচা আবুল ফয়েজের বিরোধ চলে আসছিল। সম্প্রতি পিন্টুর ঘরের চালে পানি পড়াকে কেন্দ্র করে নতুন করে বিরোধ দেখা দেয়।

“এ নিয়ে শুক্রবার গ্রামে সালিশ বৈঠক বসলেও বিষয়টি মিমাংসা হয়নি। শনিবার দুপুরে আবার সালিশ বসলে চাচা-ভাতিজার কথাকাটাকাটির এক র্যায়ে ধস্তাধস্তি হয়।”

এ সময় পিন্টু চাচা ফায়েজকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান ওসি।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।