২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দুইশ’ গ্রাম হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 04:27 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

শনিবার উপজেলার টংপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের পরিদর্শক হামিদুর রশীদ।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাট সহড়াপাড়ার সিরাজুল ইসলামের ছেলে আব্দুস সামাদ (৫৫) ও আলতাফ হোসেনের ছেলে মোসলেহ উদ্দিন (৪৫)।

পরিদর্শক হামিদুর বলেন, গোপন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল টংপাড়া এলাকায় অবস্থান নিয়ে বাসের জন্য অপেক্ষারত সামাদ ও  মোসলেহকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে দুটি পলিথিনের প্যাকেটে রাখা ২০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।