তনুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরার শিক্ষার্থীরা।
শনিবার স্বাধীনতা দিবসের সকালে শহরের স্টেডিয়াম সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
‘তনু হত্যার বিচার চাই’; ‘তনু আমার বোন’; ‘সমাজকে নিরাপদ কর’; ‘মা-বোনকে রক্ষা কর’ স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেয় সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা ডে-নাইট কলেজ, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পরে তারা সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচিতে গ্যালারিতে বসেও তনু হত্যার বিচার চেয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে।
