২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে যুবদল নেতা গ্রেপ্তার

ফেনীর সোনাগাজীতে ‘  ডজনখানেক মামলার আসামি’ এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 01:41 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

গ্রেপ্তার খুরশিদ আলম (৩৫) সোনাগাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার চর চান্দিয়া এলাকার ভূইয়া বাড়ির সিদ্দিকুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার গভীর রাতে চর চান্দিয়ার পশ্চিম বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

র‌্যাব-৭ (সিপিসি-১) ফেনী ক্যাম্পের পরিচালক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম সাংবাদিকদের বলেন, “তার বিরুদ্ধে হত্যা, নাশকতা, ডাকাতি, অবৈধ ব্যবসাসহ এক ডজনের বেশি মামলা আছে সোনাগাজী মডেল থানায়।”

গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে খুরশিদকে গ্রেপ্তার করা হয় বলে জানান এই র‌্যাব কর্মকর্তা। 

স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা খুরশিদকে গ্রেপ্তারের প্রতিবাদে রাতেই শহরের তাকিয়া রোড, কাশ্মির বাজার রোড এলাকায় বোমাবাজি করে এবং রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে বলে শাফায়াত জামিল জানান।