তনু হত্যার বিচার দাবিতে শাবিতে বিক্ষোভ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের শনাক্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় 'সম্মিলিত সাংস্কৃতিক জোটের’ আয়োজনে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন করে তারা।
পরে বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেসে একই স্থানে এসে সমাবেশ করে।
গত রোববার রাতে কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে তনুর লাশ উদ্ধার করে পুলিশ, যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
এ রকম একটা নিরাপত্তা বেষ্টিত জায়গায় এ ঘটনা আমাদের দেশকে নিয়ে নতুনভাবে ভাবতে শেখায় বলেও মন্তব্য করেন তারা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মাহীদুল ইসলাম রাতুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রাণ রসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল মাসুদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার সোহেল রানা প্রমুখ।
