শিশু অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ফরিদপুরের মধুখালী উপজেলায় এক শিশুকে অপহরণের পর ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও দুই বছরের কারাদণ্ডও ভোগ করতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
এছাড়া অপহরণের দায়ে তাকে ১৪ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. বজলুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. নায়েব আলী (২৪) চরচন্দনা পার আশাপুর পশ্চিম পাড়ার জব্বার শেখের ছেলে। মামলার পর থেকেই পলাতক রয়েছেন তিনি।
মামলার নথির বরাত দিয়ে আদালতের পিপি মো. বাবু মোল্ল্যা জানান, ২০১১ সালের ৮ এপ্রিল রাতে ১২ বছর বয়সী মেয়েটিকে অপহরণ করে উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামে পাতানো বোনের বাড়ি নিয়ে ধর্ষণ করে নায়েব। এ ঘটনায় ১০ এপ্রিল মেয়েটির বাবা বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেন।
