২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ২৯টি আওয়ামী লীগ, ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

ঝালকাঠির ৩১টি ইউনিয়নের ২৯টিতে আওয়ামী লীগ এবং দুইটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 10:14 AM

Updated : 11 Oct 2022, 07:59 PM

বুধবার সকালে ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা খান আলী শাহীনুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন।

সদর উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে আটটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী আর কাঠালিয়ার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন।  

এছাড়া নলছিটি ও রাজাপুরের সবকটি ইউনিয়নের আওয়ামী লীগ চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

সর্বশেষ প্রাপ্ত ফলাফল

ঝালকাঠি সদর

বিজয়ীরা হলেন, গাভা চমচন্দ্রপুর ইউনিয়নে মো. গোলাম মাওলা শেরওয়ানী (আ,লীগ), নবগ্রাম ইউনিয়নে মুজিবুল হক (আ,লীগ), বিনয়কাঠী ইউনিয়নে মো. সাইফুল ইসলাম খান (আ,লীগ), কেওড়ায় মোয়াজ্জেম হোসেন টিপু (আ,লীগ), শেখেরহাটে নুরুল আমিন খান সুরুজ (আ,লীগ), বাসন্ডায় মোবারক হোসেন মল্লিক (আ,লীগ), কীর্ত্তিপাশায় আব্দুর শুক্কুর মোল্লা (আ,লীগ), নথুল্লাবাদে রেজাউল কবির (আ,লীগ) এবং গাবখান ধানসিড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী একেএম জাকির হোসেন নির্বাচিত হয়েছে।

নলছিটি উপজেলা

এ উপজেলায় নির্বাচিত সকলেই ক্ষমতাসীন আওয়ামী লীগের।

এরা হলেন-কুলকাঠী ইউনিয়নে মো. আখতারুজ্জামান হাওলাদার, মগর ইউনিয়নে শাহীন হাওলাদার, সুবিদপুরে মো. আব্দুল মান্নান সিকদার, মোল্লারহাটে মো. কবির হোসেন হাওলাদার, রানাপাশায়  নির্বাচনে মো. মাসুদুর রহমান, ভৈরবপাশায় নাসির উদ্দিন হাওলাদার, দপদপিয়ায় সোহরাব হোসাইন বাবুল মৃধা, সিদ্ধকাঠীতে জেসমিন আক্তার, কুসঙ্গলে মো. আলমগীর হোসেন, ও নাচনমহলে মো. সিদ্দিকুর রহমান।

রাজাপুর উপজেলা

এ উপজেলায় নির্বাচিত সকলেই ক্ষমতাসীন আওয়ামী লীগের।

এরা হলেন- রাজাপুর সদর ইউনিয়নে মো. আনোয়ার হোসেন মৃধা মুজিবর, শুক্তাগড়ে মুজিবুল হক, মঠবাড়ীতে মোস্তফা কামাল সিকদার, গালুয়ায় মুজিবুল হক কামাল, বড়ইয়ায় শাহ আলম মিয়া ও সাতুরিয়ায়  ছিদ্দিকুর রহমান।  

কাঠালিয়া উপজেলা

বিজয়ীরা হলেন, আমুয়া ইউনিয়নে মো. আমিরুল ইসলাম (আ,লীগ), কাঠালিয়া সদর ইউনিয়নে গোলাম কিবরিয়া সিকদার (আ,লীগ), চেচরী রামপুরে জাকির হোসেন (আ,লীগ), পাটিখালঘাটায়  শিশির দাস (আ,লীগ), শৌলজালিয়ায় মাহমুদ হোসেন রিপন (আ,লীগ) এবং আওরাবুনিয়ায় স্বতন্ত্র প্রার্থী মো.  কামরুজ্জামান নকিব।