নারায়ণগঞ্জে কার-ট্রাক্টর সংঘর্ষে শিক্ষার্থী নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট কার ও ট্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।
সাদিয়া আফরিন (২৪) আড়াইহাজার উপজেলার সীতারামকান্দির শফিকুজ্জামান মোল্লার মেয়ে ও রাজধানীর উত্তরা ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ছিলেন।
কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তছলিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে গোলাকান্দাইল এলাকা থেকে রাজধানীর কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল সাদিয়ার প্রাইভেট কার। ইছাপুরা বালু ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেট কারের যাত্রী সাদিয়া ঘটনাস্থলেই মারা যান।
এ সময় প্রাইভেট কারের যাত্রী মজিবুর রহমান (৪৫), লাকি বেগম (৩৬), মাহিনা আক্তার(১৪) ও চালক ইমরান হোসেন (৩২) আহত হলে তাদের স্থানীয় আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
