২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার মিরপুরে ৮০ শতাংশ কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’

ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ৮০ শতাংশ ভোট কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 04:38 PM

Updated : 20 Aug 2022, 12:14 PM

প্রথম দফায় মঙ্গলবার এ উপজেলার ১১ ইউনিয়নের ১০১টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।  

সোমবার দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে ১০১টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্তকর্তা ও কর্মচারীদের মাঝে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।  

উপজেলার নির্বাহী অফিসার আজাদ জাহান জানান, ১০১টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এরমধ্যে ৬৬টি অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ), ১৩টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) এবং ২২টি কেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ইউএনও।