ঝালকাঠি পৌরসভায় আ. লীগ প্রার্থী বিজয়ী
ঝালকাঠি পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লিয়াকত আলী তালুকদার বিজয়ী হয়েছেন।
রোববার রাত ৯টায় রিটার্নিং কর্মকর্তা ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ড. মিজানুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
নৌকা প্রতীকে ১৭ হাজার ৩২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন লিয়াকত আলী।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেন নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯১৪ ভোট।
বিএনপির প্রার্থী অনাদী দাস ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক হাজার ৭৯৭ ভোট।
