২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আবাসিক হলে পর্যাপ্ত নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 06:57 PM

Updated : 12 Apr 2022, 01:40 AM

রোববার বেলা ৪টার দিকে তারা পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে রাস্তায় যানবহন চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় শিক্ষার্থীরা কাঠ-বাঁশ জড়ো করে মহাসড়কে আগুন ধরিয়ে দেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে তারা অবোরোধ তুলে নেয়।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন ধরে লোডশেডিং দেখা দিয়েছে। অনেকবার প্রশাসনকে জানালেও কোনো লাভ হয়নি।

“শনিবার থেকে হলসহ ক্লাসরুম গুলোতে বিদ্যুৎ নাই। পরীক্ষার আগে এই ধরনের সমস্যার কারণে আমাদের পড়াশুনায় সমস্যা হচ্ছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয় বলেন, “ক্যাম্পাসে পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করায় এ সমস্যার সৃষ্টি হচ্ছে। তাদের সঙ্গে কথা হয়েছে, অল্প সময়ের মধ্যে এর সমাধান করবেন জানিয়েছেন।”