হবিগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, দুই গ্রামের সংঘর্ষে আহত ২৭
হবিগঞ্জে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার জেরে দুই গ্রামের সংঘর্ষে কমপক্ষে ২৭ জন আহত হয়েছে।
গুরুতর আহত সাতজনকে সিলেটে পাঠানোর পাশাপাশি ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সদর থানার ওসি মো. নাজিম উদ্দিন জানান।
সিলেটে পাঠানো সাতজন হলেন ফুল মিয়া, তোফাজ্জুল, মন্নার আলী, জসিম উদ্দিন, তোতা মিয়া, শাহ আলম ও জামিল।
সংঘর্ষে ওই সাতজন ছাড়াও পলাশ, আল আমিন, জিয়াউল, সালেক, রায়হান, আসকির, সুমন, শিপন, জুনু, নাঈম, আজমত আলী, জাহাঙ্গীর মিয়াসহ আহত ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও ওসি জানান।
