ঝিনাইদহের জামায়াত নেতা সাতক্ষীরায় বোমাসহ আটক
ঝিনাইদহের এক জামায়াত নেতাকে হাতবোমা ও বিস্ফোরকসহ সাতক্ষীরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
আটক নূর মোহাম্মদ জেলা জামায়াতের নায়েবে আমির ও শহরের চাকলাপাড়ার বাসিন্দা।
বৃহস্পতিবার গভীর রাতে সাতক্ষীরা থেকে তাকে আটক করা হয় বলে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী জানান।
তিনি বলেন, নূরের কাছে ১৫টি হাতবোমা, ৪০ কেজি বিস্ফোরক এবং জিহাদি বই পাওয়া গেছে।
শুক্রবার ভোরে তাকে ঝিনাইদহে নিয়ে আসা হয়েছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
