২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় শিশু ধর্ষণের ঘটনায় একজন আটক

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 11:27 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

বৃহস্পতিবার বিকালে তালোড়া খাদ্যগুদামের কাছ থেকে শাহজাহান আলীকে (৪৫) আটক করা হয় বলে দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম জানান।

শাহজাহান ওই খাদ্যগুদামে মালপত্র ওঠানো-নামানোর কাজ করেন।

ধর্ষণের শিকার শিশুটির বাবা একই এলাকার রিকশাচালক।

বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেশ কিছু দিন ধরে শিশুটিকে শাহজাহান আলী ১০-২০ টাকা দিয়ে প্রলোভন দেখিয়ে আসছিলেন।

“গত ১৬ মার্চ দুপুরে তাকে ৫০ টাকা দিয়ে প্রলোভন দেখিয়ে খাদ্যগুদামের পাশেই আড়ালে নিয়ে ধর্ষণ করে।”

বৃহস্পতিবার বিকালে শিশুটিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সেখান থেকে নিখোঁজ হলেও পরে তাকে পাওয়া গেছে বলে এসআই জানান।

ওসি নজরুল ইসলাম বলেন, শাহজাহানকে আটক ছাড়াও ওই শিশু ও তার মাকে হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হবে বলে ওসি জানান।

পুরনো খবর:

ধর্ষিত শিশু হাসপাতাল থেকে উধাও