২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 11:17 AM

Updated : 20 Aug 2022, 12:11 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার বাজদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন।

নিহত তোফাজ্জেল হোসেন মোল্লা (৫২) উপজেলার দিঘীরপাড় এলাকার মোহর আলী ছেলে। তিনি আড়াইহাজার সরকারি সফরআলী কলেজের নিরাপত্তা প্রহরী ছিলেন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, সকাল পৌনে ৯টার দিকে দুইটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তোফাজ্জেল হোসেন মারা যান।