২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি চেয়ারম্যানের ফাঁসি কার্যকর

গাজীপুরের কাশিমপুর কারাগারে সাবেক এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 01:06 AM

Updated : 20 Aug 2022, 12:11 PM

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আইয়ুব আলীর (৭০) ফাঁসি কার্যকর হয় বলে কারাগার সুপার মিজানুর রহমান জানান।

আইয়ুব আলী মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বাঘাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

কারাগার সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মৃত্যুদণ্ড কার্যকরের সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার এবং সিভিল সার্জন উপস্থিত ছিলেন।

২০০১ সালে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান মো. মনোয়ার হোসেনকে হত্যার মামলায় অভিযুক্ত হওয়ায় আদালত আইয়ুব আলীকে মৃত্যুদণ্ড দেয়।